ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট


ব্লগস্পটে যারা ব্লগিং করেন তাদের ব্লগস্পট টেমপ্লেট নিয়ে নিশ্চয়ই ধারনা আছে। ব্লগস্পটের টেমপ্লেট গুলো ঠিক করে দেয় কিভাবে আপনার ব্লগ প্রদর্শিত হবে। কিন্তু সেগুলো মূলত ইংরেজী ব্লগের জন্য তৈরী। তাই অনেক ক্ষেত্রে এই টেমপ্লেটগুলো ঠিকঠাক মত কাজ করে না। আবার তারিখ, নাম এই সব ইংরেজীতে দেখায়।

আমি আমার ব্লগস্পট ব্লগের জন্য দুটো টেমপ্লেট তৈরী করেছি। মূলত মিনিমা টেমপ্লেটের উপর ভিত্তি করে প্রথমটা এবং নিউজলাইন মিনির উপর ভিত্তি করে দ্বিতীয় টেমপ্লেটটা তৈরী করা হয়েছে। ফিচারের মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে এটি যেকোন ব্রাউজারে ঠিক মতো বাংলা দেখায় (যদি আপনার বাংলা সার্পোট ইনস্টল করা থাকে), দিন তারিখ, জায়গা, নাম বঙ্গানুবাদ করে দেখায়। তবে নাম, এবং আপনার ঠিকানা অনুবাদ করতে হলে আপনার নাম ঠিকঠাক ভাবে বসাতে হবে টেমপ্লেটটিতে।

এটি ব্যবহার করতে হলে, উপরের লিংক থেকে ডাউনলোডের পর আপনার ব্লগার টেমপ্লেট উইন্ডোতে লগইন করে পেস্ট করুন। তবে আগের টেমপ্লেটটি ব্যাকআপ করে নিতে ভুলবেন না যেন।


বাংলা মিনিমা


বাংলা নিউজলাইন

(প্রথম প্রকাশ: সামহোয়্যার ইন ব্লগ ২০০৬-১-০৫)

Post a Comment

অসংখ ধন্যবাদ।
আপনার প্রিয় TuneTione সাইটে ভিজিট করার জন্য।
আপনার মতামত দিন।

আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদান্ত সম্পাদক।

Previous Post Next Post